Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Ranji Trophy :আজ থেকে শুরু বাংলার রঞ্জি অভিযান, প্রতিপক্ষ অন্ধপ্রদেশ

Ranji Trophy
Ranji Trophy

 

কলকাতা, ৫ জানুয়ারি : আজ অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলবে বাংলা। সেই ম্যাচ দিয়েই এ বারের রঞ্জি অভিযান শুরু করছে মনোজ তিওয়ারির দল বাংলা। গত মরসুমে ফাইনালে হারতে হয়েছিল বাংলাকে। এই মরসুমে যদিও সেই হারের কথা মনে রাখতে রাজি নন লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারিরা। নতুন উদ্যমে তারা এবার নামতে চাইছেন।

এবার বাংলা রঞ্জি দলে রয়েছে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার।এবার অভিমন্যু ঈশ্বরন এবং মুকেশ কুমার ভারতীয় দলে থাকায় খেলতে পারছেন না। চোট সারেনি শাহবাজ় আহমেদেরও। তাই এদের বাদ দিয়ে তরুণদের নিয়ে দল গড়া হয়েছে দুই ম্যাচের জন্য। এই অবস্থায় মনোজদের ভরসা তরুণ ব্রিগেড। এবার বয়সভিত্তিক ক্রিকেটারেরা নজর কেড়ে নিয়েছেন বাংলার নির্বাচকদের। তারা জায়গা করে নিয়েছেন রঞ্জি দলে।


You might also like!