Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

2 weeks ago

National Junior Women's Football: জাতীয় জুনিয়র মহিলা ফুটবলে বাংলার জয় মহারাষ্ট্রের বিরুদ্ধে

National Junior Women's Football
National Junior Women's Football

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর  : জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডি. টি. আও ট্রফির গ্রুপ লিগে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলা। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে অনুষ্ঠিত ম্যাচে মহারাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিল বাংলার মহিলা ক্রীড়াবিদরা।

এদিকে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলা। খেলা শুরুর মাত্র দু’মিনিটের মধ্যেই মালতী মুন্ডার গোলে এগিয়ে যায় বাংলা। তবে সেই গোলের রেশ কাটতে না কাটতেই পরের মিনিটেই হর্ষিতা সিংয়ের গোলে সমতা ফেরায় মহারাষ্ট্র। প্রথমার্ধে এরপর আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এগিয়ে যায় বাংলা। ৪৬ মিনিটের মাথায় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন দিয়া বিশ্বাস। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে বাংলার হাতে চলে আসে। ৭৩ মিনিটে সঙ্গীতা পাল গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন। ম্যাচ শেষ হওয়ার আগেই ফের গোলের দেখা পায় বাংলা। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন দিয়া। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলা।

You might also like!