Game

3 years ago

Australia : অ্যাডিলেডে অজিদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড

Australia won the first oneday match
Australia won the first oneday match

 

নয়াদিল্লি, ১৭ নভেম্বর  : টি-২০ বিশ্বকাপ জয়ের পরই আজ ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড। অ্যাডিলেডে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে অজিরা জিতল ৬ উইকেটে। ১৯ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে হারাল তারা। যদিও দুটো ফরম্যাট সম্পূর্ণ আলাদা। ইংল্যান্ড অবশ্য একাধারে ৫০ ওভার ও টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন।

বৃহস্পতিবার ইংল্যান্ড ৫০ ওভারে করে ৯ উইকেটে ২৮৭ রান। ডেভিড মালান ১৩৪ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯১ রান করে ম্যাচ জিতে যায়। অস্ট্রেলিয়ার ইনিংসে উল্লেখযোগ্য রান করেন ডেভিড ওয়ার্নার (৮৬), ট্রাভিস হেড (৬৯) ও স্টিভ স্মিথ (অপরাজিত ৮০)। ম্যাচ হেরে গেলেও ডেভিড মালানকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়েছে।

ইংল্যান্ডের রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেড ১৪৭ রানের পার্টনারশিপ গড়েন। ট্র্যাভিস হেড ব্যক্তিগত ৬৯ রানে আউট হন। দুই অজি ওপেনারই অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন। ম্যাচ জিততে অবশ্য সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার।

You might also like!