Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asia Cup:আজ শুরু এশিয়া কাপ, কখন ও কোথায় দেখবেন ওপেনিং সেরিমনি ও উদ্বোধনী ম্যাচ

PAK vs NEP, Asia Cup 2023
PAK vs NEP, Asia Cup 2023

 

কলকাতা, ৩০ আগস্ট : কাউন্টডাউন শেষ। আজ শুরু ২০২৩ এশিয়া কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি আয়োজক পাকিস্তান ও নেপাল। যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাকি পাঁচটি দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের আমন্ত্রণ জানিয়েছে। ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠানের পর পাকিস্তান বনাম নেপাল ম্যাচ শুরু হবে।

এশিয়া কাপের ওপেনিং সেরিমনিতে পাকিস্তান ও ভারতের নামিদামী গায়কদের সুরেলা কণ্ঠ মাতাবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান। এ আর রহমান, আতিফ আসলামরা গাইবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ট্র্যাডিশনাল এশিয়ান মিউজিক এবং নৃত্য ছাড়াও থাকছে আতসবাজি প্রদর্শনের ব্যবস্থা । ওপেনিং সেরিমনি হবে পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে থেকে। এশিয়া কাপের ওপেনিং সেরিমনি এবং উদ্বোধনী ম্যাচটি ভারতীয় দর্শকরা দেখতে পাবেন স্টার স্পোর্টস চ্যানেলে।



You might also like!