Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Arsenal : ইংলিশ প্রিমিয়ার লিগ : ম্যানসিটিকে সরিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল আর্সেনাল

Arsenal (File Picture)
Arsenal (File Picture)

 

ম্যানচেস্টার, ৩১ জানুয়ারি : ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের পর নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে জয় পেল আর্সেনাল। আর তাতেই ম্যান সিটিকে সরিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো আর্সেনাল। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-১ গোলে জয় পেল আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের প্রথমদিকে ডেডলক গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। কিছুক্ষণ পর আবার গোল করেন বুকায়ো সাকা। নটিংহ্যাম শেষ মুহূর্তে একটি গোল করে।

এই জয়ের ফলে ২২ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিন নম্বরে। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। নটিংহ্যাম ২০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ১৬ নম্বরে।


You might also like!