Game

2 years ago

yuvraj singh:৬ ছক্কা থেকে ৬০০ উইকেট, ব্রডকে শুভেচ্ছা যুবরাজ সিংয়ের

yuvraj singh
yuvraj singh

 

লন্ডন, ৩১ জুলাই: আজই পঞ্চম টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন স্টুয়ার্ট ব্রড। ইতিমধ্যেই এ নিয়ে ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের এই পেসার। ওভালে টেস্ট এর তৃতীয় দিনের খেলা শেষেই ব্রড ঘোষণা করে দিয়েছিলেন, এই ম্যাচেই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ। স্টুয়ার্ট ব্রডের নাম শুনলেই আরও একটা নাম মনে পড়ে, যুবরাজ সিং। তাঁর জন্য ব্রডের কেরিয়ারই কার্যত শেষ হতে চলেছিল ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরেl

সেই আসরে ব্রডের বলে যুবরাজ ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন।আর তিনিই এখন কিংবদন্তি। তাই অবসর জীবনের জন্য ব্রডকে শুভেচ্ছা জানালেন যুবরাজ সিং।

You might also like!