Breaking News
 
Neet-UG 2026 : ‘ওরা কোনও শিক্ষাই নেয়নি’, নিট প্রশ্নপত্র ফাঁসে ফের তোলপাড়, এনটিএ-কে আক্রমণ সুপ্রিম কোর্টের Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড

 

Festival and celebrations

2 years ago

Yamunotri : পুণ্যার্থীদের জন্য বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দির, দ্বার রুদ্ধ যমুনোত্রীরও

Gangotri temple - Yamunotri temple
Gangotri temple - Yamunotri temple

 

দেহরাদূন, ১৫ নভেম্বর  : গঙ্গোত্রী মন্দির বন্ধ হয়ে গিয়েছে ১৪ নভেম্বর, আর বুধবার (১৫ নভেম্বর) বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দির, ভাইফোঁটার দিন বন্ধ হয়ে গিয়েছে যমুনোত্রী মন্দিরও। শীতের মরশুমের জন্য বন্ধ হয়ে গেল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার ভাইফোঁটার দিন যমুনোত্রী ধামের দরজা বন্ধ হয়ে গিয়েছে পুণ্যার্থীদের জন্য। এদিনই বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরও। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার্চনার পর সকাল ৮.৩০ মিনিট নাগাদ কেদারনাথ মন্দির ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এবার ১৯ লক্ষ ৫৭ হাজারেরও বেশি ভক্ত কেদারনাথ মন্দির দর্শন করেছেন এবং এই বছরই ৭ লক্ষেরও বেশি ভক্ত যমুনোত্রী ধাম দর্শন করেছিলেন।

You might also like!