Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: মানুষ রূপী অসুরদের বধ করছেন স্বয়ং মা দুর্গা! জানেন কোন মণ্ডপে দেখা যাবে?

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গত দেড় মাস আগে আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সকলেই অভয়ার বিচারের দাবি পথে নেমেছেন। এই আন্দোলনের আবহেই কৈলাশ থেকে ছেলেমেয়েদের নিয়ে মর্ত্যে এসেছেন মা উমা। এবার মা দুর্গার মূর্তিতেও সেই মানুষ রূপী অসুরদের বধ করার ছবি। বাংলাদেশের চট্টগ্রামের পাথরঘাটা বংশাল রোডের ঐতিহ্যবাহী পাঁচবাড়ির মণ্ডপই দেখা যাচ্ছে মায়ের এই রূপ।

দেবী দুর্গার পদতলে মহিষাসুর। পেছনে রয়েছে মানুষরূপী ১৫টি অসুরের জলজ্যান্ত মূর্তি। অসুরের দিকে তাকালে মনে হবে সত্যিকারের মানুষই বটে। এদিকে রণভঙ্গিতে অস্ত্রশস্ত্রে সজ্জিত দু্র্গতিনাশিনী দাঁড়িয়ে আছে। গায়ের রঙ ঘন নীল। যেন এগিয়ে চলেছেন সাহসের সঙ্গে।

১৯৫০ সালে শুরু হয়েছিল পাঁচবাড়ির এই মণ্ডপ। এই পুজোর বয়স এখন ৭৪ বছর হতে চলল। প্রত্যেক বছরই আকর্ষণীয় থিমের মাধ্যমে সবার নজর কাড়ে এই মন্ডপ। এবারও তার ব্যতিক্রম হল না। 

You might also like!