Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Dhanteras 2024: ধনতেরাসের দিন কেন সোনা কেনা হয় জানেন? নেপথ্যে রয়েছে এক অদ্ভুত রহস্য!

Dhanteras
Dhanteras

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দীপাবলির দুই দিন আগে পালিত হয় ধনতেরাস। ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয়। সে দিন নতুন বাসন, অলঙ্কার, ঝাঁটা কেনার ধুম শুরু হয় বাজারে বাজারে। সেই সঙ্গে ভিড় থাকে সোনার দোকানেও। তবে ধনতেরাসের দিন সোনা কেনার নেপথ্যে রয়েছে একাধিক কারণ!

১) অনেকের মতে, ধনতেরসের দিন সোনা কিনলে ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। ঘরে সমৃদ্ধি আনতে তাই অনেকেই সোনার গয়না কেনেন। অনেকের মনে করেন, ওই দিন সোনা কিনলে বাড়ির শ্রীবৃদ্ধি হবে।

২) সোনা সব সময়েই একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগ হিসাবে বিবেচিত হয়। সোনার দাম সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। তাই সোনায় বিনিয়োগ করা সব সময়েই বুদ্ধিমানের কাজ। তাই ভবিষ্যতের কথা ভেবে ওই দিন সোনায় বিনিয়োগ করাই যায়।

৩) সোনার গয়না কিনতে হলে ধনতেরসের দিনটি বেছে নেওয়া আরও একটি কারণে লাভজনক। ওই দিন বিভিন্ন দোকানে সোনার গয়নার মজুরির উপর বড় অঙ্কের ছাড় দেওয়া হয়। তাই ওই দিন গয়না কিনলে খরচ অনেকটাই কম হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…