Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: ৯০-তম বর্ষে পদার্পণ হাতিবাগান সর্বজনীনের পুজো, এবারের আকর্ষণ প্রকরণ

Durga Puja 2024
Durga Puja 2024

 

কলকাতা, ৯ অক্টোবর: শারোদৎসবে বরাবরই নজর কাড়ে উত্তর কলকাতার পুজো মণ্ডপগুলি, উত্তর কলকাতার অনেক পুজোর মধ্যে অন্যতম হাতিবাগান সর্বজনীনের পুজো। এবার এই পুজো ৯০-তম বর্ষে পদার্পণ করেছে। ৯০-তম বর্ষে বিশেষ আকর্ষণ 'প্রকরণ'। পুজো উদ্যোক্তাদের মতে, এই আকর্ষণ দেখতে অবশ্যই ভিড় জমাবেন দর্শনার্থীরা।

উত্তর কলকাতা মানেই গা ঘেষাঘেষি পুরোনো বাড়ি। যদিও, সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যের বাড়িগুলি। দিনে দিনে জায়গা দখল করছে ফ্ল্যাট। উত্তরে নটি বিনোদিনী বাড়ির ঐতিহ্য বহন করে এই হাতিবাগান। এ বার তাদের থিমেও উঠে এল উত্তরের হারিয়ে যাওয়া বাড়ি। সম্পাদক শ্বাসত বসু বলেছেন, এই বছর তাঁদের পুজো ৯০-তম বর্ষে পদার্পণ করেছে। কালের নিয়মে হয়তো বাড়িগুলি ভেঙে যাবে, কিন্তু এই বাড়িগুলির বিশেষ বৈশিষ্ট আছে, তাই তুলে ধরা হয়েছে পুজোয়।

You might also like!