Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

Sharukh khan: রাত ফুরালেন জন্মদিন কিং খানের, রিটার্ন গিফটে ভক্তদের জন্য থাকছে চমক

Shaharukh Khan as Pathan
Shaharukh Khan as Pathan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিগ বার্থডে ব্যস ! কিং খানের জন্মদিন বলে কথা সবই যে কিং সাইজ হতে চলেছে তা বোধ হয় বলার অপেক্ষা রাখে না। বুধবার, ২ নভেম্বর শাহরুখ খানের ৫৭তম জন্মদিন। ইতিমধ্যেই সাগরপাড়ের মায়ানগরীতে উদ্‌যাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে ইতিউতি শোনা যাচ্ছে বাদশার জন্মদিনের দিনেই কি ‘পঠান’ ছবির টিজ়ার প্রকাশ্যে আসবে? মঙ্গলবার এই নিয়ে সকাল থেকেই নেটদুনিয়া সরগরম।  

এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এর আগে ছবির নির্মাতা যশরাজ ফিল্মস এই ত্রয়ীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এনেছিল। তার পর থেকেই ‘পঠান’ নিয়ে আলোচনা শুরু হয়। যদিও নির্মাতাদের তরফে এখনও এই ছবির টিজ়ার প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। এর আগে ছবি ঘোষণার জন্য নির্মাতারা যে ভিডিওটি প্রকাশ করেছিলেন, সেখানে শাহরুখকে দূর থেকে দেখা গিয়েছিল। ওই ভিডিয়োতে ‘পঠান’-এর বেশে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘‘খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।’’ 

এ দিকে শাহরুখের জন্মদিন উদ্‌যাপন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুরাগীরা মুম্বইতে জড়ো হয়েছেন। বুধবার সকাল সকাল তাঁরা মন্নতের সামনে ভিড় করবেন বলে খবর।বিগত দু’বছর অতিমারির জন্য ‘মন্নত’-এর সামনে সে ভাবে জমায়েত লক্ষ করা যায়নি। অবশ্য তা বলে অনুরাগীদের মধ্যে উৎসাহের কোনও ভাটা ছিল না। গত বছর শাহরুখের জন্মদিন উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফার গায়ে ভেসে উঠেছিল জন্মদিনের শুভেচ্ছাবার্তা। এ বারে সারা বিশ্বে কী ভাবে শাহরুখের জন্মদিন পালন করা হবে সে দিকে নজর থাকবে। 

You might also like!