
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মিস ইউনিভার্স তিনি। তাঁর সম্পর্কে মাঝেমাঝেই উঠে আসে নানান রসাল খবর। কান পাতলে মাঝেমধ্যেই শোনা যায় কখনও ক্রিকেটারদের সঙ্গে নাম জড়িয়ে, কখনও বা রহস্যময় পোস্ট করে খবরের শিরোনামে তিনি। তবে এবার এক অন্য কারণে সংবাদের পাতায় জায়গা করে নিলেন তিনি। অন্যান্য তারকাদের মতই নতুন ঠিকানা গড়লেন উর্বশী।
জানা যাচ্ছে, মুম্বইয়ে জুহু এলাকায় একটি বিলাশবহুল বাড়ি কিনলেন তিনি। প্রয়াত পরিচালক যশ চোপড়ার বাড়ির ঠিক পাশের বাড়ি়টিই কিনেছেন উর্বশী। মুম্বইয়ের এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, উর্বশীর বাড়ির অন্দরও চোখধাঁধানো। সামনেই রয়েছে সুসজ্জিত বিশাল বাগান। একটি ব্যক্তিগত জিমও রয়েছে বাড়ির ভিতরে। সঙ্গে বিশাল উঠোন এবং ঘাসজমি উর্বশীর ঠিকানার আলাদা আকর্ষণ। এই বাড়ি কিনতে উর্বশীর খরচ হয়েছে ১৯০ কোটি টাকা!
