Breaking News

 

Entertainment

3 years ago

Tu Jhuthi Mein Makkar: বক্স অফিসে সাড়া ফেলেছে রনবীর শ্রদ্ধা-র 'তু ঝুঠি মে মক্কর'

Tu Jhuthi Mein Makkar box office collection
Tu Jhuthi Mein Makkar box office collection

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রথম দিন-ই বক্স অফিসে সাড়া ফেলেছে রণবীর কাপুর অভিনীত ছবি 'তু ঝুঠি মে মক্কর' । প্রথম দিনই বক্স অফিসে ভাল ফল করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে এই ছবি। রনবীর-শ্রদ্ধার এই নতুন জুটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। লাভ রঞ্জন পরিচালিত এই রোমান্টিক কমেডি ফিল্মটি ৮ মার্চ হোলিতে মুক্তি পায়। 

শুরুতেই 'তু ঝুঠি মে মক্কর' প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শক সমাগম পেয়েছে, এর পাশাপাশি ছবিটি প্রথম দিনেই বক্স অফিসে অসাধারণ কালেকশন করেছে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রথম দু'দিনে ভাল উপার্জন করেছে এই ছবিটি। বলিউডের এই নতুন জুটিকে জনতা প্রশংসায় ভরে দিয়েছে, সাথে বুধবার এই ছবি থেকে ভারতে আয় হয়েছে প্রায় ১৫.৭৩ কোটি টাকা। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন বক্স অফিস কালেকশান অনেকটাই কমেছে। উল্লেখ্য, বিখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বৃহস্পতিবার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'তু ঝুথি মে মক্কর'-এর সংগ্রহের পরিসংখ্যান শেয়ার  করে নিজে সকলকে জানিয়েছেন। পোস্টে, তরণ আদর্শ লিখেছেন-'তু ঝুঠি মে মক্কর' বক্স অফিসে নিজের জায়গা ধরে রেখেছে, ছুটির পর উইক ডে'স এ বচক অফিসে এই ছবির আয় প্রায় ৩৪.২৭% পড়লেও, শুক্রবার সন্ধ্যা থেকে এর আয় বাড়বে বলে আশা করা যায়, শনি-রবি তেও ভাল ব্যবসা করবে এই  ছবি। ছবিটি বুধবার ১৫.৭৩ কোটি আয় করেছে এবং বৃহস্পতিবার ১০.৩৪ কোটি সংগ্রহ করেছে। এর সাথে মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ২৬.০৭ কোটি টাকা। 

প্রসঙ্গত, কার্তিক আরিয়ানের শেহজাদা এবং অক্ষয় কুমার-ইমরান হাশমির সেলফি দর্শকদের মধ্যে তেমন সাড়া ফেলতে না পারলেও রণবীর কাপুরের 'তু ঝুঠি মে মক্কর' দর্শকরা পছন্দ করছেন। এখন নির্মাতা থেকে এই ছবির কুশিলব সকলের চোখ উইকএন্ডের দিকে , সকলেই আশাবাদী এই উইকএন্ডে ভাল ফল করবে এই ছবি। 

উল্লেখ্য, এই ছবিতে রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর ছাড়াও, বনি কাপুরও রয়েছেন , এখানেই শেষ নয় ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে ডিম্পল কাপাডিয়াকে ও। 


You might also like!