Entertainment

2 years ago

Trina Saha: বিজ্ঞাপন থেকে কোটি কোটি টাকা আয় তৃণার?

Trina Saha (File Picture)
Trina Saha (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। তাঁকে বহুবারই দেখা গিয়েছে নানান সিরিয়ালে অভিনয় করতে। তবে এবার তাঁকে নিয়ে শুরু হল জল্পনা! বিজ্ঞাপন থেকে নাকি কোটি কোটি টাকা কামাচ্ছেন এই অভিনেত্রী! শেষবার বালিঝড় ধারাবাহিকে ঝোরা সেনের ভূমিকায় দেখা গিয়েছিল তৃণা সাহাকে। গত ১৬ এপ্রিল ওই ধারাবাহিকের শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছে। কবে নতুন প্রজেক্টে দেখা যাবে তাঁকে? এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, জানি না। এখনও সেভাবে কোনও কাজের কথা হয়নি। অন্তত পছন্দসই কোনও অফার আমি পাইনি।' 

সিরিয়াল বা সিনেমার অফার না এলেও, একাধিক ব্র্যান্ডের মুখ তৃণা। একের পর এক বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। 'তৃনীল' জুটি একসঙ্গেও প্রচুর বিজ্ঞাপন করে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন, বিজ্ঞাপন থেকেই কোটি কোটি টাকা আয় করছেন তৃণা। অভিনেত্রী বলেন, 'কোনও খাত থেকেই কোটি কোটি টাকা আমি ইনকাম করি না। আমি কোটি টাকা চোখেই দেখিনি। তবে হ্যাঁ, আমি যে কাজ করি সেটায় নিজের ৫০০ শতাংশ দিই। সে বিজ্ঞাপন হোক বা সিরিয়াল-সিরিজ-সিনেমা।'

You might also like!