Entertainment

2 years ago

Tom Cruise: স্পষ্ট হিন্দি ভাষায় কথা বললেন টম ক্রুজ

Tom Cruise (File Picture)
Tom Cruise (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিন্দি ভাষায় কথা বললেন টম ক্রুজ। এই হলি অভিনেতার কাছে সত্যি কোনো কাজই কঠিন নয়। পরিষ্কার হিন্দি ভাষায় কথা বললেন হলিউডের হার্টথ্রব। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যা দেখে ধন্য ধন্য করছেন নেটিজেনরা।

আগামী ১২ জুলাই ভারতে মুক্তি পেতে চলেছে তাঁর ‘মিশন ইমপসিবল: ডেড রেকনিং পার্ট ১’।  তারই প্রচারে এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টম। কথার মাঝে সঞ্চালিকা বলেন, “আপনার কাছে কোনও কিছুই ইমপসিবল নয়। গড়গড় করে ফ্রেঞ্চ বলতে পারেন। আমি ভাবছিলাম, এবার লোকটা আমার সঙ্গে হিন্দি বলতে শুরু করবে নাকি!” 

তাঁর কথা শেষ না হতে হতেই  টম বলেন, “আপনি চান আমি হিন্দি বলি, অবশ্যই বলব।” এই সুযোগ আর কে ছাড়ে? সঞ্চালিকা বললেন, “নমস্তে, আপ ক্যায়সে হ্যায়?” তাঁকে অনুকরণ করেই হলিউড সুপারস্টার একই কথা বলে ওঠেন। আর তাতেই মুগ্ধ নেটিজেনরা।

You might also like!