দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা টলি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে জিতের ভূমিকা নিয়ে আর নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। শেষবার তাঁকে দেখা গিয়েছিল চেঙ্গিসে। এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক ঘটে জিতের। আগামী ২৪ নভেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পাবে মানুষ। এর আগে মুক্তি পেল এর ফার্স্ট লুক। উসকো খুসকো চুল, হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে টলিউড সুপারস্টার জিৎ। হ্যান্ডসাম জিৎ-এর লুক যেন ঠিক সেই 'অ্যাংরি ইয়ং ম্যানের' মতো। পোস্টারে জিৎ-এর আবির্ভাবে ফিদা ভক্তরা।