
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছেলেকে নিয়ে খবরে এলেন শুভশ্রী গাঙ্গুলি। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ছেলের নানান কর্মকান্ডের ভিডিও পোস্ট করেন। তাঁর দুষ্টুমি থেকে মজার কাজ- নানান ভিডিও দেখা যায় শুভশ্রী গাঙ্গুলির সোশ্যাল মিডিয়া ঘাঁটলে। শুধু শুভশ্রী নয়, রাজও প্রায়শই পোস্ট করেন ছেলের ছবি। এবার শুভশ্রী জানালেন সাধারণ জ্ঞান কতটা বাড়ল তাঁর ছেলের। একটি ভিডিও পোস্ট করে খবরে শুভশ্রী গাঙ্গুলি।
সদ্য একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে শুভশ্রী ছেলেকে প্রশ্ন করছে দেশের সম্পর্কে। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, সে হাত জোর করে বলছে আার নাম ইউভান চক্রবর্তী। এরপরই শুভশ্রী তাঁকে প্রশ্ন করে আমাদের দেশের জাতীয় পশুর নাম করি। উত্তরে সে বলে টাইগার। তারপর প্রশ্ন করে জাতীয় পাখি কে। সে উত্তরে বলে পিকক। এই ভিডিও পোস্ট করে শুভশ্রী ক্যাপশনে লেখেন, আমার ছেলে ইউভান।
এরপরই একাধিক স্টার তাঁর ভিডিতে প্রতিক্রিয়া দিয়েছেন। আকৃতি কক্কর লেখেন, কত বড় হয়ে গেছে। মৌনি রায় লেখেন, ভালোবাসা। পূজা বন্দ্যোপাধ্যায়ও ভালোবাসা জানান। জিৎ গঙ্গোপাধ্যায় লেখেন, ঈশ্বর তোমার মঙ্ল করুক রকস্টার ইউভান। এদিকে কদিন আগে ছেলের শঙ্খ বাজানোর ভিডিও পোস্ট করেছিলেন। তেমনই একবার ছেলের ঢোল বাজানোর ছবি পোস্ট করেছিলেন। এমন প্রায়শই ছেলের ভিডিও বা ছবি পোস্ট করে ভক্তদের নজর কাড়েন নায়িকা।
