Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Entertainment

1 week ago

Playback Queen: গানেই গড়েছেন সাম্রাজ্য! কত কোটি টাকার সম্পত্তির মালকিন গায়িকা শ্রেয়া ঘোষাল?

Playback Queen Shreya Ghoshal
Playback Queen Shreya Ghoshal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মিষ্টি কণ্ঠ আর সাবলীল গায়কির জন্য সারা বিশ্বেই অসংখ্য ভক্ত রয়েছে জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল-এর। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীত জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। ছোট বয়সে শুরু হওয়া সংগীতযাত্রা আজ তাঁকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তার পাশাপাশি বিপুল সম্পত্তিও।

একাধিক প্রতিবেদন অনুসারে, বর্তমানে শ্রেয়ার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকার কাছাকাছি। মূলত তাঁর সংগীতজীবন থেকেই এসেছে এই বিপুল আয়। বিশ্বজুড়ে নিয়মিত লাইভ কনসার্ট করেন তিনি, যেখানে টিকিটের দামও থাকে বেশ চড়া। পাশাপাশি প্রতিটি গানের রেকর্ডিংয়ের জন্য প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া। ফলে এই মুহূর্তে তিনি দেশের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত  গায়িকাদের তালিকায় শীর্ষে। শুধু সংগীত নয়, সম্পত্তির দিক থেকেও বেশ সমৃদ্ধ শ্রেয়া। কলকাতার একটি অভিজাত এলাকায় তাঁর একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়াও মুম্বাই রয়েছে বিলাসবহুল বাড়ি। 


গাড়ির সংগ্রহও কম নয় তাঁর। ব্যক্তিগত গ্যারেজে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, যার মধ্যে উল্লেখযোগ্য BMW 5 সিরিজ, একটি রেঞ্জ রোভার স্পোর্ট এবং একটি মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস যার দাম যথাক্রমে ৭৭ লক্ষ, ৪৩ লক্ষ, ৬০ লক্ষ এবং ৩০ লক্ষ টাকা। শ্রেয়ার সংগীতজীবনের শুরুটা হয়েছিল একটি রিয়েলিটি শো থেকেই। সারেগামাপা-তে অংশ নিয়ে বিজয়ী হওয়ার পরই নজরে আসেন তিনি। এরপর পরিচালক সঞ্জয় লীলা বনশালির-র ছবি দেবদাস-এ গান গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পান। ‘বৈরি পিয়া’ ও ‘সিলসিলা ইয়ে চাহাত কা’ গান তাঁকে পৌঁছে দেয় সাফল্যের শীর্ষে।

ব্যক্তিগত জীবনেও বেশ সুখী শ্রেয়া। দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে ১০বছর প্রেম করার পর  ২০১৫ সালে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তাঁদের ঘরে জন্ম নেয় ছেলে দেবায়ন। শিশুকাল থেকেই সংগীতের প্রতি অদম্য ভালোবাসা আর কঠোর পরিশ্রম—এই দুইয়ের জোরেই আজ ভারতীয় সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নাম হয়ে উঠেছেন শ্রেয়া ঘোষাল। 

You might also like!