
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুটিং করতে লস এঞ্জেলসে গিয়েছিলেন বলিউড বাদশা। সেখানে শুটিং ফ্লোরেই নাকে চোট লাগে তাঁর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চলে অস্ত্রোপচার।
সুত্রের দ্বারা প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবারই ভারতে ফিরে এসেছেন শাহরুখ। তবে নাকে ব্য়ান্ডেজ বাঁধা রয়েছে তাঁর। শাহরুখের টিমের তরফ থেকে জানানো হয়েছে, ‘অভিনেতা একেবারেই সুস্থ রয়েছেন। চিন্তার কোনও কারণ নেই। মুম্বইয়ে তাঁর বাড়ি ‘মন্নতে’ই রয়েছেন তিনি।’
অনুরাগীদের এই চাহিদা ‘টাইগার ৩’ সিনেমাতেও পূরণ হতে চলেছে। শোনা গিয়েছে, সলমন-ক্যাটরিনার ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে ‘পাঠান’ শাহরুখের আগমন হবে। সম্ভবত তারই প্রস্তুতি চলছে জোরকদমে।
