
কলকাতা, ২১ এপ্রিল : ছোটপর্দার অভিনেত্রী হলেও বর্তমানে ওয়েব সিরিজে নিজের জায়গা পাকা করে নিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন । এবার অদিতি রায় পরিচালিত নারীকেন্দ্রীক ওয়েব জুড়ে ''নষ্টনীড়''- এ হাজির অভিনেত্রী। সন্দীপ্তা ছাড়াও এই সিরিজে থাকছেন অঙ্গনা রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রুকমা রায়। প্রকাশ্যে এসেছে সিরিজে চরিত্রদের লুক। সিরিজের গল্প এগোবে এক গৃহবধূর লড়াইয়ের বলার নিয়ে। সিরিজে সন্দীপ্তার চরিত্রের নাম অপর্ণা। স্বামী ঋষভের সঙ্গে তাঁর সাজানো সংসার। সন্দীপ্তার স্বামীর চরিত্রে দেখা যাবে সৌম্যকে ।
হঠাৎ হ্যাশট্যাগ মিটু অভিযোগ আসে অপর্ণার স্বামীর ওপর। হ্যাশট্যাগ মিটু নিয়ে এখন বেশিরভাগ মানুষই ওয়াকিবহাল । হেনস্থা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার সোশ্যাল মিডিয়ায় খুব প্রচলিত একটি হ্যাশট্যাগ । আর এই ''মিটু''-ই এক মুহূর্তে ওলটপালট করে দেয় অপর্ণার সংসার । তারপর কি হবে তা জানার জন্য দেখতে হবে সিরিজটি । খুব শীঘ্রই মুক্তি পাবে এই সিরিজ ।
