Entertainment

2 years ago

Salman Khan Kolkata Concert: শনিবার কলকাতায় আসছেন ভাইজান, তাঁর কনসার্টে সর্বোচ্চ টিকিটের মূল্য কত জানা আছে?

Salman Khan The Bollywood Actor
Salman Khan The Bollywood Actor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওয়ান্টেড ছবির প্রচারে শেষ বার কলকাতায় এসেছিলেন তিনি। মাঝে ১৩ বছর কেটে গিয়েছে, চলতি মাসে ১৩ তারিখ কলকাতায় ইস্টবেঙ্গল তাবুতে কনসার্ট হতে চলেছে তাঁর। ভাইজানের শো ঘিরে উত্তেজনা তুঙ্গে। টিকিট বিকোচ্ছে হু হু করে। দাম প্রায় আকাশছোঁয়া।  

প্রসঙ্গত, দিন কয়েক আগে অরিজিৎ সিংহ এসেছিলেন কলকাতায়। সেই সময় প্রায় দু’লাখ টাকার কাছাকাছি পৌঁছেছিল টিকিটের মূল্য।তবে ভাইজান তো ভাইজান তাঁর শো এর টিকিট মূল্য টেক্কা দিল বাংলার ছেলে অরিজিটকে। সলমনের কনসার্টের সর্বোচ্চ টিকিটের মূল্য ৩ লাখ ছুঁলো। 

সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট। দর্শকাসনগুলিকে সলমন অভিনীত বিভিন্ন ছবির নামে ভাগ করা হয়েছে। যেমন ভাইজান জোন, টাইগার জোন, ওয়ান্টেড জোন, কিক জোন, সুলতান জোন, দাবাং জোন, রেডি জোন।এক একটি জোনের টিকিটের মূল্য এক এক রকম। সবচেয়ে কম দামের টিকিট ৬৯৯ টাকার। এ ক্ষেত্রে মাটিতে বসেই দেখতে হবে অনুষ্ঠান। ঠিক কতটা দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন থাকছে। তার পর ভাইজান ও টাইগার জ়োনের টিকিটের মূল্য যথাক্রমে ১৫০০ টাকা ও ২৫০০ টাকা। এ ক্ষেত্রে বসার ব্যবস্থা নেই। দাঁড়িয়েই দেখতে হবে সবটা। এর পর কিক জ়োন থেকে শুরু বসে অনুষ্ঠান দেখার ব্যবস্থা। এই জোনের টিকিটের মূল্য ২৫০০ টাকার ঊর্ধ্বে। সুলতান জোন ও ওয়ান্টেড জোনের টিকিটের দাম ৬০০০ টাকা, রেডি জোন ১২  হাজার টাকা, দাবাং জোন ৬০ হাজার টাকা। 

এই আটটি জোন ছাড়াও রয়েছে তিনটি বিলাসবহুল বসার জায়গা। এই তিনটি প্ল্যাটিনাম, সিলভার, গোল্ড লাউঞ্জ। এর মধ্যে সব থেকে দামি প্ল্যাটিনাম লাউঞ্জ, যার মূল্য ৩ লাখ টাকা। তার পর রয়েছে ২ লাখ ও ১ লাখের টিকিট।শুধু সলমন নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন একঝাঁক তারকা। থাকছেন সোনাক্ষী সিন্‌হা, জ্যাকলিন ফার্নান্ডেজ়, প্রভু দেবা, আয়ুষ শর্মা। অন্য দিকে, গানে দর্শকের মন জয় করবেন গুরু রণধওয়া।সাম্প্রতিক সময়ে অভিনেতা  একাধিক বার প্রান নাশের হুমকি পাওয়ায়,তাঁর অনুষ্ঠান ঘিরে নিরাপত্তায় বেশ জোর দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।  

You might also like!