Entertainment

3 years ago

Iman Chakraborty 's Youtube Channel : সাতসকালে দুঃসংবাদ!ভেঙে পড়েছেন গায়িকা ইমন

Iman Chakraborty
Iman Chakraborty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা সঙ্গীত জগতের বেশ চেনা নাম ইমন চক্রবর্তী। ছবিতে গান গাওয়ার পাশাপাশি নিজের একটি ইউটিউব চ্যানেলও খুলেছিলেন ইমন। সেখানে সঙ্গীত নিয়ে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা চালাতেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা।তার এই ইউটিউব চ্যানেলটি বেশ  জনপ্রিয় ও হয়ে উঠেছিল শ্রোতাদের কাছে। 

কিন্তু ইউটিউব থেকে সেই চ্যানেলটি সরিয়ে দেওয়া হয়। যার জেরে ভেঙে পড়েছেন গায়িকা। গায়িকার বহু দিনের পরিশ্রম মুহুর্তে মাটি হয়ে গেল। ইমন লেখেন, 'আজ সকালে ইউটিউব থেকে মেল পেলাম। ওদের প্ল্যাটফর্ম থেকে আমার চ্যানেলটা সরিয়ে দেওয়া হয়েছে। জানি না আমি কী ভুল করেছি। কোনও নিয়মভঙ্গ করেছি কি ন। তা-ও জানি না। আমরা এই চ্যানেলটিকে অনেক কিছু দিয়েছি। কিন্তু সেটা হঠাৎই চলে গেল। বিষয়টা খুবই ভয়ের এবং দুর্ভাগ্যজনক।'

ফেসবুক লাইভে এসেও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ইমন। অনুরাগীদের অনুরোধ করেন, নেটমাধ্যমে এই বিষয়ে প্রতিবাদ করতে।এখন দেখার এই ঘটনার পরিপ্রেক্ষিতে গায়িকা কী পদক্ষেপ নেন। 

You might also like!