
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রী। তিনি ইতিমধ্যেই শেষ করেছেন একাধিক ছবির শুটিং। শেষ করেছেন ‘নটী বিনোদিনী’র শুটিং। শেষ করেছেন দেবের সঙ্গে ‘ব্যোমকেশ’ ছবির শুটিংও। অন্য়দিকে, সৃজিতের ছবিতে দেবের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী, সে খবরও এখন সবার জানা। এবার সুপারস্টার জিতের সঙ্গে জুটি বেঁধে বুমেরাং ছবির শুটিং শুরু করে ফেললেন রুক্মিণী। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবিও।
জিতের নতুন ছবি ‘বুমেরাং’-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তবে দেবচন্দ্রিমার বিপরীতে জিৎ নয়, থাকছেন অভিনেতা সত্যম রায়চৌধুরী। আর এই ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। জিৎ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু।
