Entertainment

2 years ago

Roki our Rani: প্রকাশ্যে ''রকি অউর রানি কি প্রেম কাহিনী '' ছবির ট্রেলার

Rocky Aur Rani Ki Prem Kahaani (FIle picture)
Rocky Aur Rani Ki Prem Kahaani (FIle picture)

 

কলকাতা,৪ জুলাই: ‘গলি বয়’ ছবির পর আরও একবার জুটিতে আলিয়া ভাট ও রণবীর সিং। নতুন ছবি ''রকি অউর রানি কি প্রেম কাহানি''- র হাত ধরে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন রণবীর আলিয়া । মঙ্গলবার প্রকাশ্যে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার । রানধাওয়া ও চট্টোপাধ্যায় পরিবারের মধ্যে টক্করের গল্প বলবে এই ছবি।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলারে দেখা যাচ্ছে পাঞ্জাবি ও বাঙালি পরিবারের মধ্যে সংস্কৃতি নিয়ে সংঘাত । যা কিনা বাধা হয়ে দাঁড়ায় রকি-রানির প্রেমে । আর সেখানেই চ্যালেঞ্জ নিয়ে ফেলে রকি ওরফে রণবীর, রানি ওরফে আলিয়া । শেষমেশ কি প্রেম জিতবে? নাকি রকি-রানির কপালে জুটবে পরাজয়! উত্তর দেবে কর্ণ জোহর পরিচালিত ''রকি অউর রানি কি প্রেম কাহানি'' । ছবিতে আলিয়া ভাট ও রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণি গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী সহ আরও অনেকে।

''রকি অউর রানি কি প্রেম কাহানি'' মুক্তি পাচ্ছে ২৮ জুলাই।'' বহুদিন পর রণবীর সিং ও আলিয়া ভাটকে জুটি বাঁধতে দেখে বেশ আনন্দিত বলিউড দর্শকরা।

You might also like!