Entertainment

2 years ago

Panchayet Election 2023: পঞ্চায়েত নির্বাচনে মৃতদেহ দেখে উদ্বিগ্ন হয়ে ঋদ্ধি সেন বললেন -"গণতন্ত্রের মৃত্যু"

Riddhi Sen (File Picture)
Riddhi Sen (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শনিবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলল গণতন্ত্রের উৎসব। প্রাণ গেল ১৫ জনের। সেই মর্মান্তিক ঘটনায় শিল্পীমহল খুবই  উদ্বিগ্ন। অবাধে ছাপ্পা, বোমাবাজি, প্রকাশ্যেই খুন কর্মী-সমর্থক… ২০২৩-এর পঞ্চায়েত ভোটে সকাল থেকেই এ হেন দৃশ্যই চোখে পড়ছে বাংলাময়। রাজ্যজুড়েও কান্নার রোল, হাহাকার আর আর্তনাদ। ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও সামনে আসে। এ হেন অবস্থায় যখন গোটা রাজ্যে কার্যত প্রতিবাদের ঝড় তখন একটি পোস্ট করলেন অভিনেতা ঋদ্ধি সেন। তিনি লেখেন - "পড়ে থাক গণতন্ত্রের লাশ, পচুক , গন্ধ বেরোক , সেই গন্ধ নাকে নিয়ে মাংস ভাত খাক রাজনৈতিক শিবিরগুলো , দুপুরবেলা আমরাও খাই পেট ভরে। গন্ধটা আরও তীব্র হওয়ার আগে চলুন খেয়েনি , আসুন, যোগ দিন মাংস ভাত খাওয়ায় , আমাদের ভাগাড়ের মাংস।"

শেষে তিনি অভিমানের সঙ্গে বলেন,"এটা আসলে গণতন্ত্রের মৃত্যু।'' ঋদ্ধির ওই পোস্ট নিয়ে নেটমাধ্যমে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগই অবশ্য কটাক্ষ করেছেন তাঁকে। কেন সামাজিক মাধ্যমে বসে তাঁর এই প্রতিবাদ? উঠে এসেছে প্রশ্ন, অনেকেই আবার খোঁজ করেছেন তাঁর বাবা কৌশিক সেনের। কেন তাঁরা চুপ? কেন এই ভোট হিংসা নিয়ে শুধু একটা পোস্ট, প্রশ্ন রেখেছেন অনেকেই।

You might also like!