Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Entertainment

3 months ago

Ranbir Kapoor: প্রাক্তনের মুখে রণবীরের নতুন রূপের কাহিনি—‘বিয়ের পর এমন বদল কেউ ভাবেনি!’

Ranbir Kapoor has often called Rishi Kapoor a strict but loving father
Ranbir Kapoor has often called Rishi Kapoor a strict but loving father

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তিনি ঋষি কপূরের সন্তান হলেও, বলিউডে নিজের যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রণবীর কপূর। পরিচালক সুভাষ ঘাই জানিয়েছেন, ঋষি ও রণবীরের মধ্যে আগেও অনেক ফারাক ছিল এবং একাধিকবার পিতা-পুত্রের ঝগড়াও দেখা গিয়েছে। তবে বিয়ের পর রণবীর পুরোপুরি বদলে গেছেন।

সুভাষ বলেছেন, “ঋষি কপূর ও রণবীর কপূর দু’জনে ভিন্ন ব্যক্তিত্ব। নতুন প্রজন্ম যে ভাবে বাঁচতে চায়, তা বাবার পছন্দ নয়। আর বাবা যা চান, তার সঙ্গে মেলে না ছেলের। তাই ওঁদের দু’জনকে বহু বার ঝগড়া করতে দেখেছি।”

রণবীর নাকি প্রথমের দিকে বিদেশি ছবির দিকে বেশি ঝুঁকেছিলেন। ঋষি বার বার তাঁকে বোঝাতেন, ভারতে সফল হতে হলে তাঁকে হিন্দি ছবিতে মন দিতে হবে। সুভাষ বলেছেন, “নিউ ইয়র্ক থেকে ছবি পরিচালনার প্রশিক্ষণ নিয়ে ফিরেছিল রণবীর। ঋষি ওঁর ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে আমাকে নানা বিষয় বলতেন। উনি প্রায়ই রণবীরকে খুব বকতেন। রণবীর সরাসরি কিছু বলত না। পরে নীতুর কাছে গিয়ে নালিশ করত। ওর অভিযোগ ছিল, ওকে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে না। দু’জনের মধ্যে বেশ কিছু পার্থক্য ছিল। আজ ও অভিনেতা হিসেবে এক নম্বর। কিন্তু দুর্ভাগ্যবশত আজ ওর সাফল্য দেখার জন্য ওর বাবা নেই।”

বিয়ের পরে কেমন পরিবর্তন এসেছে রণবীরের জীবনে? এই প্রসঙ্গে পরিচালক বলেন, “ও এমন একজন মানুষ, যে জীবনকে ভাল ভাবে বোঝে। বিয়ের পরে ও আরও পরিণত হয়েছে। ও এখনও বড়দের শ্রদ্ধা করে। যখনই দেখা হয়, পা ছুঁয়ে প্রণাম করে। ওর মধ্যে এখনও এই মূল্যবোধ রয়েছে। এমনিতে ও খুবই সাদা মনের মানুষ।”

You might also like!