Breaking News
 
Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি

 

Entertainment

3 months ago

Ranveer's New Strategy: ১৮ মাসের জন্য নীরব রণবীর! বিতর্ক এড়িয়ে কাজেই মন, বলিপাড়ায় জোর জল্পনা

Ranveer Singh
Ranveer Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একের পর এক বিতর্ক, পেশাগত টানাপোড়েন এবং নানা গুঞ্জনের মাঝেই এবার বড় সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, আগামী ১৮ মাস কোনও বিতর্কিত বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলবেন না তিনি। এমনকি এই সময়ের মধ্যে কোনও সাক্ষাৎকার দিতেও আগ্রহী নন অভিনেতা। সম্প্রতি ‘ডন ৩’ থেকে তাঁর সরে দাঁড়ানোর খবর নিয়ে জোর চর্চা শুরু হয় বলিউডে। এর আগে বিভিন্ন বিতর্কেও নাম জড়িয়েছে রণবীরের। ফলে বারবার তাঁকেই কেন সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে চলচ্চিত্র মহলে। যদিও এতদিন এসব বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেতা। 

সূত্রের দাবি, বর্তমানে নিজের আগামী ছবি ‘প্রলয়’-এর প্রস্তুতিতে সম্পূর্ণ মনোনিবেশ করেছেন রণবীর। পাশাপাশি স্ত্রী দীপিকা পাড়ুকোনের পরিবারের সঙ্গেও বেশি সময় কাটাচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবন এবং কাজ— এই দুই ক্ষেত্রেই স্থিরতা বজায় রাখতেই নাকি আপাতত জনসমক্ষে বিতর্ক এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। বলিউডের এক প্রবীণ সাংবাদিক সম্প্রতি রণবীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দাবি করেছেন। তাঁর কথায়, “আমি ব্যক্তিগতভাবে রণবীরের সঙ্গে দেখা করেছিলাম। উনি আমাকে জানিয়েছেন, ‘ডন ৩’ বিতর্ক নিয়ে কোনও কথা বলবেন না। অন্তত ১৮ মাস কোনও সাক্ষাৎকারও দিতে নারাজ তিনি।”


তবে রণবীরের এই ‘নীরবতা কৌশল’ আদৌ কতটা কার্যকর হবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়। অনেকের মতে, বিতর্ক থেকে দূরে থেকে আগামী ছবিগুলির উপর ফোকাস করাই এখন অভিনেতার প্রধান লক্ষ্য। অন্যদিকে, তাঁর অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন বড়পর্দায় রণবীরের পরবর্তী প্রত্যাবর্তনের জন্য। 


You might also like!