Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

Raju Srivastav responding to treatment : চিকিৎসায় সাড়া দিচ্ছেন রাজু শ্রীবাস্তব, রয়েছেন দিল্লি এইমস-এর ভেন্টিলেটরে

Raju Srivastav responding to treatment
Raju Srivastav responding to treatment

 

নয়াদিল্লি, ১১ আগস্ট : চিকিৎসায় সাড়া দিচ্ছেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। দিল্লি এইমস-এর ভেন্টিলেটরে চিকিৎসা চলছে রাজু শ্রীবাস্তবের। বৃহস্পতিবার সকালে এইমস সূত্রে জানা গিয়েছে, কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ভেন্টিলেটরে রয়েছেন এবং ক্লিনিকাল চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এর থেকে বেশি কিছু আপাতত জানা যায়নি। চিকিৎসকদের একটি টিম সর্বদা রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।

হৃদরোগে আক্রান্ত হয়েছেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। জিমে শরীরচর্চা করার সময় বুধবার হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। ট্রেডমিলে হাঁটার সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন, জ্ঞানও হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস। আপাতত সেখানেই চিকিৎসা চলছে রাজু শ্রীবাস্তবের।


You might also like!