Entertainment

2 years ago

Preparations at Kalighat to welcome Salman:সলমনকে স্বাগত জানাতে কালীঘাটে প্রস্তুতি

Salman khan
Salman khan

 

কলকাতা, ১২ মে  : দীর্ঘ দিন পর কলকাতায় পা রাখছেন সলমান খান। শহরে সাজো-সাজো রব। একটি কনসার্টের কারণে আসছেন তিনি। তাঁর সফর ঘিরে উত্তেজনা তুঙ্গে ভক্তদের৷ কলকাতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন অভিনেতা। তাই ব্যস্ততা তুঙ্গে কালীঘাটে।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে কলকাতা আসছেল সলমান। শনিবার দুপুর তিনটের পর মমতার কালীঘাটের বাড়িতে হবে দু’জনের সৌজন্য সাক্ষাৎ। ‘বাংলার মিষ্টি’ দিয়ে সলমানকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিশ্ব বাংলার কিছু উপহার সামগ্রীও তুলে দেওয়া হবে সলমানের হাতে। নিজেই লেখা বইও উপহার হিসাবে সলমানের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠান করার আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সোনাক্ষী সিনহাকে নিয়ে আসার কথা সলমান খানের।

চলতি মাসের ১৩ তারিখ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নিতে চলেছেন সলমন খান৷ সলমনের টিমের পক্ষ থেকেই চূড়ান্ত শিলমোহর দেওয়া হয়েছে৷ অনলাইনে শুরু হয়ে গেছে টিকিট বুকিং৷ ঝড়ের গতিতে টিকিট বিক্রি হচ্ছে৷


You might also like!