Entertainment

2 years ago

Popular actor Mangal dhillo passes away:অভিনেতা মঙ্গল ঢিল্লোঁ প্রয়াত, শোকের ছায়া বিনোদন জগতে

Popular actor Mangal dhillo passes away
Popular actor Mangal dhillo passes away

 

লুধিয়ানা, ১১ জুন : প্রয়াত হয়েছেন পঞ্জাবি ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা মঙ্গল ঢিল্লোঁ। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হন। রবিবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একাধিক পঞ্জাবি ও হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও তাঁর একটি প্রোডাকশন হাউসও ছিল। প্রযোজনা ও পরিচালনার কাজও তিনি সমান দক্ষতার সঙ্গে করেছেন। আগামী রবিবার তাঁর জন্মদিন। তার আগের রবিবার ক্যানসারে প্রয়াত অভিনেতা। বেশ কয়েক দিন ধরেই লুধিয়ানার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত কয়েক দিন ধরে তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। শুধু অভিনয়ই হয়, পরিচালনা এবং প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

পঞ্জাবের শিখ পরিবারে জন্ম। স্কুলের পর কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন। আশির দশক থেকে অভিনয় জীবনের শুরু। ১৯৮৬ সালে ‘বুনিয়াদ’ সিরিয়ালের মাধ্যমে আত্মপ্রকাশ। তার পর একে একে ‘খুন ভরি মাঙ্গ’, ‘দয়াবান’, ‘নাকাবন্দি’, ‘দালাল’, ‘ট্রেন টু পাকিস্তান’-এর মতো ছবির মাধ্যমে সারা দেশে পরিচিতি পান। তবে শুধু সিনেমা নয়, ছোট পর্দায় এক সময় চুটিয়ে কাজ করেছেন। ‘জুনুন’, ‘কিসমত’, ‘দ্য গ্রেট মারাঠা’, ‘সাহিল’, ‘যুগ’-এর মতো সিরিয়ালে কাজ করেছেন তিনি। ২০০৩ সালে ফারদিন খান অভিনীত ছবি ‘জানশিন’-এ দেখা গিয়েছিল মঙ্গলকে। ‘খালসা’ নামের একটি প্রযোজনা সংস্থা খোলেন। তবে সে ভাবে দাগ কাটতে পারেননি তাঁর প্রযোজনা সংস্থা। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে।

You might also like!