Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

Puja Bhatt on Mahesh Bhatt: বিগ বসের মঞ্চে মহেশ ভট্টকে মনে পড়ছে পুজার

Puja Bhatt and Mahesh Bhatt (File Picture)
Puja Bhatt and Mahesh Bhatt (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজা ভট্ট এখন বিগ বস ওটিটি সিজন ২ এর বাড়িতে আরও অন্যান্য প্রতিযোগীদের সাথে বন্দি হয়ে রয়েছেন। বিগ বসের মঞ্চেই এবার নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ আনলেন অভিনেত্রী। ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী এবং একজন ছবি নির্দেশক বাবা মহেশ ভট্টর সাথে তাঁর সম্পর্ক ও বাবাকে হারানোর ভয় এবং মদ ছেড়ে দেওয়া সমস্ত প্রসঙ্গ সামনে আনলেন।

সহ-প্রতিযোগী সাইরাস ব্রোআচার সঙ্গে কথোপকথনের সময় পূজার মুখে শোনা যায় সেই কাহিনি। অভিনেত্রী বলেন, “মেয়েরা প্রকাশ্যে মদ খাবে এটা এখনও সমাজ মেনে নিতে পারে না। আমি তা-ও মদ খেতাম। মদ ছাড়া বাঁচতে পারছিলাম না।”

বাবা মহেশ ভট্টের এক বার্তায় বদলে যায় সব কিছু। কন্যাকে কী বলেছিলেন মহেশ? পূজা জানান, মেসেজের মাধ্যমে কথা বলেছিলেন সে দিন বাবার সঙ্গে। সাধারণ কথাবার্তা। কথায় কথায় মহেশকে বলেন, “বাবা, তোমায় কতটা ভালবাসি তুমি কল্পনাও করতে পারবে না।” মহেশের জবাব ছিল, “যদি সত্যিই আমায় ভালবাসো, আগে নিজেকে ভালবাসো। কারণ, তোমার মধ্যেই আমি রয়েছি।”

You might also like!