Entertainment

3 years ago

Parambrata and Monami working in an advertisement: ফের একসাথে পরম-মনামী! এক জাতীয় স্তরের বিজ্ঞাপনে দেখা যাবে এই জুটিকে

Parambrata Chattopaddhyay And Monami Ghosh
Parambrata Chattopaddhyay And Monami Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই ইন্ডাস্ট্রিতে দুজনেই অতিক্রম করলেন দীর্ঘ ২০ বছর। যদিও তাঁদের দু'জনেরই ক্যারিয়ারের প্রথমটা শুরু হয় টেলিভিশন থেকে। তবে ফের ১৫ বছর পর মনামীর  কাছে আবার সুযোগ এসেছে পরমব্রতর সাথে কাজ করার। এই সুযোগ আসায় বেশ উচ্ছসিত টলিউডের খ্যাতনামা অভিনেত্রী মনামী ঘোষ। 

সদ্য সোশ্যাল মিডিয়ায়  মনামীর  সাথে সেই কাজের ছবি ভাগ করে নিয়েছেন  মনামী ঘোষ। যদিও কোনো সিনেমার শুটিং করছেন না তাঁরা। এক জাতীয় স্তরের বিজ্ঞাপনে দেখা যাবে এই জুটিকে। মুম্বইতে সদ্যই শেষ হয়েছে, সেই হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনের শ্যুটিং। শ্যুটিংয়ের ফাঁকে মনামীর সঙ্গে ছবি শেয়ার করে পরমব্রত লিখেছেন, “অনেক দিন পর।যেন ছোটবেলা ফিরে এলো। আমার কেরিয়ারের শুরুতে যখন টেলিভিশনে কাজ করতাম, আমি এবং মানামী অনেক প্রোজেক্টে কাজ একসঙ্গে করেছি, তখন এমন অবস্থা হয়েছিল লোকে ভাবত আমরা বিয়ে করব। আজ আমরা আবার একসঙ্গে….. দীর্ঘ ১৫ বছর পর! উফ কী আনন্দ।” ছবিতে পরমব্রতকে দেখা গিয়েছে হালকা নীল টি-শার্টের সঙ্গে ক্রিম রঙের প্যান্টে এবং মানামীকে দেখা গেল কমলা রঙের টপ এবং অফ হোয়াইট প্যান্টের সঙ্গে একদম ক্যাজুয়াল লুকে।

‘প্রতীক্ষা একটু ভালোবাসার’, ‘একদিন প্রতিদিন’, ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’, ‘এক আকাশের নীচে’-র মত ছোটপর্দার বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেধে কাজ করেছেন মনামী ঘোষ। ধারাবাহিকের পাশাপাশি ‘দেবদাস’ টেলিফিল্মে দুজনের অনস্ক্রিন রসায়ন মুগ্ধ করেছে দর্শককে। কিন্তু একটা সময় মনামী আরও বেশি ধারাবাহিকের কাজে মন দিতে শুরু করেছিলেন, পরমব্রত ও আস্তে আস্তে ধারাবাহিকের কাজ কমিয়ে সিনেমা এবং ওয়েব সিরিজে কাজে মন দেন। তাই দীর্ঘ বছর এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। দর্শকেরও আর সুযোগ হয়নি, মাঝে চলে যাওয়া এত গুলি বছরে এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার।

পরম-মনামীর জুটিকে ফের একসঙ্গে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন ভক্তরা। অনেকেই ছোটবেলার স্মৃতিতে ডুব দিয়েছেন। একটা সময় এই জুটির রসায়ন দর্শকদের মন এতটাই ছুঁয়ে গিয়েছিল যে, তারা ভেবেছিলেন পর্দার রাহুল-কমলিকা অথবা সায়ন-জিনাতের জুটি, ব্যক্তিগত জীবনেও সফল হবে। বাস্তবে বিয়ের পিঁড়িতে বসবেন পরম-মনামী। কিন্তু পর্দার রসায়ন কখনই ছাপ ফেলেনি এই দুই তারকার ব্যক্তিগত জীবনে। মাঝে ১৫ বছর কেটে গেলেও পরম-মনামী দু’জনেই ব্যক্তিগত জীবনে আজও অবিবাহিতই রয়ে গিয়েছেন।

You might also like!