Breaking News

 

Entertainment

3 years ago

DEV : দেবের বিরুদ্ধে প্রতিবেশী দম্পতি অভিযোগ করলেন আদালতে

DEV
DEV

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিনেতা তথা সাংসদ দেব(দীপক অধিকারী) এর বিরুদ্ধে শান্তি ভঙ্গের অভিযোগ আনলেন তাঁর প্রতিবেশী। খবরে প্রকাশ, অভিনেতা দেবের ফ্ল্যাটে গানবাজনা হয়! শান্তিভঙ্গের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রবীণ দম্পতি। তাঁদের অভিযোগ, বসবাসের জায়গায় ব্যবসা করছেন অভিনেতা। সেখানে তাঁর একটি মিউজিক স্টুডিয়ো রয়েছে। যদিও এই অভিযোগে সরাসরি হস্তক্ষেপ করল না হাই কোর্ট। দেবের প্রতিবেশীকে কলকাতা পুরসভায় যেতে বলল উচ্চ আদালত। পুরসভা সূত্রে খবর, এ বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানাবেন পুরসভার লাইসেন্স বিভাগের প্রধান ম্যানেজার। প্রবীণ দম্পতি বলেন,গভীর রাত পর্যন্ত ওই ফ্ল্যাটে উচ্চস্বরে গান-বাজনা হয়। ফলে তাঁদের ঘুম নষ্ট হচ্ছে। 

দেব প্রাথমিকভাবে ওই অভিযোগকে ততটা গুরুত্ব দিতে চায় নি। তবে বিষয়টা আদালত পর্যন্ত গড়াবে তা তিনি ভাবেন নি। দক্ষিণ কলকাতার একটি আবাসনের বাসিন্দা দেব ওরফে সাংসদ দীপক অধিকারীর প্রতিবেশী নিকোলাস ওয়ারেন বার্ড মামলাটি করেছেন। তাঁর অভিযোগ, মিউজিক স্টুডিয়ো থাকার কারণে দেবের ফ্ল্যাট থেকে গান, বাজনার শব্দ বাইরে আসে। এর ফলে তাঁর অসুস্থ স্ত্রীর অসুবিধা হয়। ওই আবাসন কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় হাই কোর্টে যান নিকোলাস। এ বিষয়ে পুরসভার অবস্থান জানতে চায় আদালত। 

 দেব অত্যন্ত ব্যস্ত থাকায় তাঁর সেক্রেটারি বিষয়টি দেখছেন। পুরসভার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, নিজের বাসস্থানে কেউ ছোটখাটো ব্যবসা করলে অনুমতি দেওয়া হয়। তাই দেবকেও লাইসেন্স দেওয়া হয়। তা ছাড়া এ নিয়ে পুরসভার দায়িত্ব সীমিত। দেবের তরফে আদালতে জানানো হয়, কারও অসুবিধা করে কোনও ব্যবসায়িক কাজকর্ম চলছে না।

অনেক আবাসনের নিজস্ব নিয়ম রয়েছে। ওই আবাসনের ক্ষেত্রেও তেমন নিয়ম রয়েছে। মামলকারীর অভিযোগ, দেবকে এমন কোনও অনুমতি দেননি আবাসন কর্তৃপক্ষ। এখন দেখার বিষয়টি কোন পথে সমাধান হয়।

You might also like!