Entertainment

2 years ago

Jeetu and Nabanita: নবনীতার হাতে শাখা পলা দেখে চটে গেলেন নবনীতা

Jeetu Kamal and Nabanita Das
Jeetu Kamal and Nabanita Das

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন ধরেই জিতু এবং নবনীতার বিচ্ছেদের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নেটদুনিয়া। নিজেদের সম্পর্ককে কেন্দ্র করে নানান ধরণের পোস্ট করছেন জিতু ও নবনীতা। এবার নবনীতার একটি পোস্টে খোঁচা খেতে হল অভিনেত্রীকে। বিবাহ বিচ্ছেদের কথা নিজে থেকে ঘোষণা করার পরও হাতে শাখা-পলা পরে ছবি পোস্ট করেছেন নবনীতা দাস। 

আর সেই ছবি দেখেই নায়িকার ওপর চটলেন জিতু-ভক্তরা। কারও প্রশ্ন, ‘স্মার্ট জোড়ির মঞ্চে কি বলেছিলে মনে আছে তো?’ আবার কেউ অভিনেত্রীকে কটাক্ষ করে বললেন, ‘ডিভোর্সের ঘোষণাটা কি তাহলে সস্তা প্রচার ছিল, ভাঁওতাবাজি?’ আবার নেটপাড়ার একাংশের প্রশ্ন, ‘বিয়ে ভাঙার কথা যখন ঘোষণা করেই ফেলেছেন, তখন এঁয়ো স্ত্রীর মতো হাতে শাঁখা-পলা পরার অর্থ কী?’

You might also like!