Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Entertainment

1 week ago

Monalisa’s Love Story Twist: মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ মোনালিসার চমক, সিপিএমের হস্তক্ষেপে পরিবারের অমতে মুসলিম প্রেমিককে বিয়ে

Kumbh Mela girl Monalisa Bhosle marries boyfriend Farman Khan in Kerala
Kumbh Mela girl Monalisa Bhosle marries boyfriend Farman Khan in Kerala

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে পাথরের মালা বিক্রি করতে গিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছিলেন মোনালিসা ভোঁসলে। সেই ‘ভাইরাল গার্ল’ এবার আবারও চর্চার কেন্দ্রে। দক্ষিণী ছবির শুটিং করতে গিয়ে পরিবারের অমত উপেক্ষা করে প্রেমিক ফরমান খানের সঙ্গে বিয়ে করলেন তিনি।

খবর অনুযায়ী, ভিন্নধর্মে প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি মোনালিসার পরিবার। পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেই অভিযোগ তাঁর। এই পরিস্থিতিতে বুধবার প্রেমিক ফরমান খানকে সঙ্গে নিয়ে কেরলের তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় হাজির হন মোনালিসা। সেখানে তিনি অভিযোগ করেন, পরিবার জোর করে অন্য পাত্রের সঙ্গে তাঁর বিয়ে দিতে চাইছে। অভিযোগপত্রে মোনালিসা জানান, তাঁর বাবা বিজয় সিং ভোঁসলে তাঁকে কেরল থেকে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে যাওয়ার প্রস্তাব তিনি নাকচ করে দেন। পরে পুলিশ মোনালিসার বাবাকে ডেকে স্পষ্ট জানিয়ে দেয় যে, তিনি সাবালিকা এবং নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ আইনি অধিকার তাঁর রয়েছে। এরপরই নানা টানাপোড়েনের অবসান ঘটিয়ে বুধবারই মুসলিম যুবক ফরমান খানের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন মোনালিসা। ঘটনাপ্রবাহ অনেকটা সিনেমার কাহিনিকেও হার মানায়। বিয়ের আগে মোনালিসা ও ফরমান জানান, তাঁদের কাছে কেরলই সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে হয়েছে। কারণ সেখানে সামাজিক বা ধর্মীয় কোনও চাপ ছাড়াই শান্তিতে থাকা সম্ভব। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।


প্রসঙ্গত, মহাকুম্ভে মালা বিক্রি করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই আলোচনায় আসেন খারগাঁওয়ের এই তরুণী। সেই জনপ্রিয়তার জেরেই তিনি চলচ্চিত্র জগত থেকেও ডাক পান। পরিচালক সনোজ মিশ্রর ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মোনালিসা। যদিও ছবিটির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে তাতে থেমে থাকেননি তিনি। বর্তমানে মালায়ালাম ছবি ‘নাগাম্মা’র শুটিংয়ের জন্য কেরলের পুভারে রয়েছেন মোনালিসা। আর সেখানেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি ও তাঁর প্রেমিক ফরমান।  


You might also like!