
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিগ বসের প্রতিটি সিজনেই থাকে কোনো না কোনো চমক। এর আগে আগে পর্ণ তারকা সানি লিওনির যাত্রা শুরু হয়েছিল বিগবস থেকে। তারপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। এবার নাকি বিগ বসের অনুষ্ঠান মাতাতে সেখানে হাজির হবেন পর্ণ তারকা মিয়া খালিফা।
শোনা গিয়েছে, ইতিমধ্যেই এই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে মিয়াকে। শুধু মিয়াই নন, রাজ কুন্দ্রাকেও এই অনুষ্ঠানে চাইছেন নির্মাতারা। এখনও পর্যন্ত যদিও এই গুঞ্জনে শিলমোহর বসানো হয়নি। তবে এই দুই তারকার উপস্থিতি যে শোয়ের জনপ্রিয়তা বাড়িয়ে দেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজনে কি দেখা যাবে মিয়াকে? নাকি সবটাই নিছক জল্পনা? এখন সেটাই দেখার।
