Entertainment

2 years ago

Leonardo Dicaprio with his New GF: লিওনার্দো ডি’ক্যাপ্রিয়ো-র নতুন বান্ধবী!এক ভারতীয় বংশোদ্ভূত মডেল কন্যা

Leonardo Dicaprio Hollywood Actor (File Picture)
Leonardo Dicaprio Hollywood Actor (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কখন যে কার হৃদয় কপাটে প্রেমের কড়াঘাত হবে কেউ জানে না। তেমনই ঘটল নামজাদা হলি তারকা লিওনার্দো ডি’ক্যাপ্রিয়োর জীবনে। লন্ডনের এক নামী রেস্তরাঁয় গোপনে প্রবেশ করলেন। পিছনে এলেন এক জনপ্রিয় মডেল কন্যা। ততক্ষণে আলোকচিত্রীরা তাঁদের ক্যামেরাবন্দি করে ফেলেছেন। ফলে গোপন কথাটি আর রহিল না গোপনে। 

ছবি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় গুঞ্জন আবার প্রেম করছেন ‘টাইটানিক’-এর জ্যাক। তবে প্রশ্ন লিওনার্দোর সঙ্গে কে ছিলেন? ব্রিটিশ মডেল কন্যার নাম নীলম গিল। তিনি ভারতীয় বংশোদ্ভূত। ২৮ বছরের এই তন্বীটি কিন্তু লিওর থেকে প্রায় ২০ বছরের ছোট। ছড়িয়ে পড়া ছবি থেকে আরও তথ্য জানা গিয়েছে। লিওর সঙ্গে ছিলেন তাঁর বেশ কয়েকজন বন্ধু। মজার বিষয়, এসেছিলেন অভিনেতার মা ইরমেলিন ইন্ডেনবির্কেন। যা দেখে অনেকেই মনে করছেন ‘পাকা দেখা’ সেরে ফেলেছেন লিও। মায়ের সঙ্গে প্রেমিকাটির আলাপ করিয়ে দিতেই নাকি এই বিশেষ ডিনারের পরিকল্পনা।

লিওর পরনে ছিল কালো জ্যাকেট। মাথায় ছিল কালো ক্যাপ, মুখে ছিল মানানসই কালো মাস্ক,অন্য দিকে, নীলমের পরনে ছিল কালো পোশাক। গত সপ্তাহেই কান চলচ্চিত্র উৎসবে এই যুগলকে একসঙ্গে দেখা গিয়েছিল। তার পর থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।


You might also like!