Entertainment

3 years ago

Aparajita Aadhya : মাতৃহারা অপরাজিতা আঢ্য

Aparajita Adhya
Aparajita Adhya

 

কলকাতা,২৭ ফেব্রুয়ারি : মাকে ছাড়া অনেকেরই এই পৃথিবীটা শূন্য মনে হয়। সেটা সেলিব্রিটি হোক কিম্বা সাধারণ মানুষ। মা সকলের কাছেই সমান। কিন্তু এবার সেই মাকে হারিয়ে ফেললেন টালিপাড়ার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বার্ধক্যজনিত কারণে অনেকদিনই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি শরীর বেশ খারাপ থাকায় গত ২২ জানুয়ারি জন্মদিন সেলিব্রেট করেননি অভিনেত্রী। সোমবার হাওড়ায় সকাল ৯.৩০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপরাজিতার মা তৃপ্তি আঢ্য। সোশ্যাল মিডিয়ায় সেই শোক সংবাদ শেয়ার করেন অভিনেত্রী নিজেই।

সোমবার সকালে অপরাজিতা আঢ্য মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি তিনি লেখেন, ‘মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন… অখন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার... মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম’। অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন অভিনেত্রীর মা। বরাবরই নিজের জন্মদিন ধুমধাম করে পালন করেন অপরাজিতা আঢ্য। বাড়িতেই পার্টির আয়োজন করেন, বন্ধু বান্ধব, কাছের মানুষদের সঙ্গে থাকেন এদিন। তবে এবছর জন্মদিনে মাকে দেখতে হাওড়ায় মায়ের কাছে গিয়েছিলেন তিনি। সেদিনই তিনি জানিয়েছিলেন যে, মা খুব অসুস্থ। তাই এবছর জন্মদিন সেলিব্রেট না করে মায়ের কাছেই কাটাবেন।

You might also like!