Entertainment

3 years ago

Krishnamani Chutia injured in an accident: সড়ক দুর্ঘটনার শিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণমণি চুতিয়া

Assam's popular singer Krishnamani Chutia
Assam's popular singer Krishnamani Chutia

 

নগাঁও (অসম), ২৪ এপ্রিল  : সৌভাগ্যবলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অসমের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণমণি চুতিয়া।  সোমবার সকালে দুর্ঘটনাগ্রস্থ হয় শিল্পীর দামি গাড়ি। গতকাল রাতে একটি বিহুর সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে নগাঁও জেলার সামাগুড়িতে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর ইনোভা গাড়ি।

জানা গেছে, রাতে বিহুর সাস্কৃতিক অনুষ্ঠান শেষ করে শিবসাগরে যাচ্ছিছিলেন শিল্পী চুতিয়া। কিন্তু নগাঁও জেলার সামাগুড়ি তিনআলি এলাকায় সড়কে বিপরীত দিক থেকে ভুল পথে আগত একটি যাত্রীবাহী টেম্পুর সাথে ইনোভার মুখোমুখি হলে দুর্ঘটনাটি সংঘটিত হয়। সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে মুখ থুবড়ে পড়ে কৃষ্ণমণির ইনোভা। দুর্ঘটনায় শিল্পী কৃষ্ণমণি চুতিয়া, ইনোভা ও টেম্পুর চালক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

You might also like!