Entertainment

2 years ago

Bollywood Gossip: চেহারা নিয়ে বিদ্যা বালনকে তির্যক মন্তব্য করিনার!

Vidya Balan And Kareena Kapoor Khan (File Picture)
Vidya Balan And Kareena Kapoor Khan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালন ও করিশ্মা কাপুর খান। তাঁদের অভিনয়ের জোরে সফল ও জনপ্রিয় হয়েছে একাধিক ছবি। তবে এমন দুই অভিনেত্রী যে একে অপরকে সাপোর্ট করবে সেটাই স্বাভাবিক। তবে এক্ষেত্রে চিত্রটা অন্য। করিনা কাপুর আগাগোড়া তাঁর ছিপছিপে চেহারা বজায় রাখতে চান।  ‘তশন’ ছবির জন্য ‘জ়িরো ফিগার’-এও পৌঁছে গিয়েছিলেন করিনা। তাঁর মতে, ছিপছিপে চেহারাতেই মেয়েদের আকর্ষণীয় দেখতে লাগে। অপরদিকে বিদ্যার 'দ্য ডার্টি পিকচার’ছবির জন্য ওজন বাড়াতে হয় বিদ্যাকে। তাই তিনি মনে করেন চেহারা দিয়ে কিছু বিচার করা যায় না। 


প্রসঙ্গত‘কফি উইথ কর্ণ’-এ করিনাকে প্রশ্ন করা হয়, যদি কোনও দিন ঘুম থেকে উঠে তিনি দেখেন যে তিনি বিদ্যা বালন হয়ে গিয়েছেন, তা হলে কেমন লাগবে তাঁর। প্রশ্নের উত্তর দিতে গিয়ে করিনা বলেন, ‘‘আই উড ফিল ডার্টি!’’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘আমার নিজেকেই নোংরা লাগবে।’’ করিনার সঙ্গে এই বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডায় না জড়ালেও ঘুরপথে তাঁকে সপাট জবাবও দিয়েছিলেন বিদ্যা। করিনার মন্তব্যের ভিত্তিতে প্রশ্ন করা হলে বিদ্যা বলেন, ‘‘নিশ্চয়ই ‘দ্য ডার্টি পিকচার’-এর থেকে বেশি নোংরা লাগবে না! কেউ এক জন ‘হিরোইন’ বানাতেই পারেন, তবে ‘দ্য ডার্টি পিকচার’ আর কেউ বানাতে পারবেন না।’’

You might also like!