Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

Kamal Rashid khan send to judicial custody : বিতর্কিত টুইটের প্রেক্ষিতে ধৃত কমল রশিদ খান, ১৪-দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে অভিনেতা

Kamal Rashid khan send to judicial custody
Kamal Rashid khan send to judicial custody

 

মুম্বই, ৩০ আগস্ট : অভিনেতা কমল রশিদ খানকে গ্রেফতার করল মালাড পুলিশ। ২০২০ সালের বিতর্কিত একটি টুইটের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়েছে কমল রশিদ খানকে। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে আসার পর কমলকে গ্রেফতার করে পুলিশ। এদিনই বোরিভালি আদালতে পেশ করা হয় কমল রশিদ খানকে। এদিন তাঁকে আদালতে তোলা হলে ১৪-দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

দুই বছর আগে ২০২০ সালে বিতর্কিত টুইট করায় অভিযুক্ত প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী তথা অভিনেতা কমল রশিদ খান। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে আসার পরই তাকে গ্রেফতার করেছে মালাড পুলিশ। ২০২০ সালে ঋষি কপূর এবং ইরফান খান সম্পর্কে অবমাননাকর টুইটের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়। প্রয়াত দুই অভিনেতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ২৯৪ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিধানের অধীনে কমলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

You might also like!