Entertainment

3 years ago

Jacqueline Fernandez : দিল্লির আদালতে ফের হাজিরা জ্যাকলিনের, এবার বাহরাইন যাওয়ার আর্জি প্রত্যাহার অভিনেত্রীর

Jacqueline Fernandez
Jacqueline Fernandez

 

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর: ফের একবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। বৃহস্পতিবার দিল্লির আদালতে হাজিরা দেওয়ার পর, বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সম্প্রতি যে আবেদন জানিয়েছিলেন তিনি তা প্রত্যাহার করেছেন। বিচারপতি এদিন বলেছেন, বিষয়টি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।

এর আগে গত ২০ ডিসেম্বরও দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছিলেন জ্যাকলিন। সেই দিন তিনি আদালতের কাছে বাহরাইন যাওয়ার অনুমতি চান। শুনানির পরবর্তী দিন ধার্য হয় ২২ ডিসেম্বর। কিন্তু, এদিন আদালতে হাজিরা দেওয়ার পর বাহরাইন যাওয়ার অনুমতি যে আবেদন তিনি করেছিলেন, তা প্রত্যাহার করেছেন।


You might also like!