
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ প্রায় গোটা একবছর পেরিয়ে গেল আমাদের মাঝে নেই তিনি। এই প্রতিভাবান সুরের জাদুকরকে আমরা হারিয়ে ফেলব এমন কথা আগে ভাবতে পারেনি কেউ। তবে তিনি চলে গেলেও তাঁর সুর ও কণ্ঠ রয়ে গেছে আমাদের মাঝে। শহরের ট্রাফিকের সিগন্যালে যখন গাড়ি থামে, সেই গাড়ির এমপিথ্রির সাউন্ড সিস্টেম থেকে আজও ভেসে আসে সেই কণ্ঠ। আজও আমাদের ডেস্কটপের মিউজিক প্লেয়ারে জমা হয়ে রয়েছে তাঁর কিছু অসাধারণ গানের প্লে-লিস্ট।
৯০ দশকের কিছু বিজ্ঞাপনেও তাঁর কণ্ঠ শোনা গিয়েছে। সেই বিজ্ঞাপণের তালিকা দেওয়া হলঃ
পেপসির বিজ্ঞাপনে কেকের কণ্ঠ
পেপসির বিজ্ঞাপনে শাহরুখ খান আর রানি মুখোপাধ্যায়ের পেপসির বিজ্ঞাপন ছিল একটু বেশি জনপ্রিয়। কারণ, সেখানে ছিল কেকে -এর সুরেলা কণ্ঠের জাদু। প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী কেকে-র গানের মহিমা যুগে যুগে পেপসির সেই বিজ্ঞাপনের জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছে।
কেকের সুরে ন্যারোল্যাকের বিজ্ঞাপন
নয়ের দশকের ছেলেমেয়েদের মনে নেরোল্যাক পেইন্টের সেই বিজ্ঞাপন বিশেষ প্রভাব ফেলেছিল। বিজ্ঞাপনের চাকচিক্যকে আরও একটু তোল্লাই দিয়েছিল কেকে- এর ম্যাজিক্যাল ভয়েস। সত্যিই, সময় পেড়িয়ে গেলেও কেকে-ের কণ্ঠের মহিমা আজও বিন্দুমাত্র ফিকে হয়নি।
হিরো হন্ডা বাইকের বিজ্ঞাপনে কেকে
নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে হিরো হন্ডা বাইকের বিজ্ঞাপন আজও একস্ট্রা স্পেশাল। কেকে-র কণ্ঠের ছোঁয়ায় হিরো হন্ডার সেই বিজ্ঞাপন আজও সেরার সেরা।
কোলগেটে কেকের চমক
কেকে- এর সুরেলা কণ্ঠের ছোঁয়া যেখানেই রয়েছে তা একেবারে সুপারহিট। সিনেমার গান হোক বা অ্যালবাম, কিংবা কোন বিজ্ঞাপন। প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ছিলেন কোলগেট জেলের বিজ্ঞাপনের মুখ। কিন্তু, কেকে- এর সেই ম্যাজিক্যাল ভয়েস না থাকলে যুগে যুগে কোলগেট জেলের বিজ্ঞাপন দর্শক মোটেই রাখতেন না।
