
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতে তো বেশ ভালই ছিলেন তিনি হঠাৎ কী হল তার? কথা হচ্ছে হৃতিকের, তাকে দেখা গেল এক বিশেষ ধরনের চিকিৎসা কেন্দ্রের বাইরে। অভিনেতাকে আলোকচিত্রীরা লেন্সবন্দি করলেন বোন ম্যারো প্রতিস্থাপন কেন্দ্রের বাইরে। এমনিতেই প্রচণ্ড স্বাস্থ্য সচেতন তিনি। শারীরিক কসরত এবং ডায়েট— দুটোই প্রচণ্ড কঠোর ভাবে করেন এবং মেনেও চলেন। নিয়মের গণ্ডিতে বাঁধা অভিনেতার জীবন। এর মাঝে শোনা যাচ্ছে এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা।
সূত্রের খবর, রক্ত জনিত সমস্যায় ভুগছেন হৃতিক। সেই কারণেই চিকিৎসাকেন্দ্রের বাইরে আনাগোনা বেড়েছে তাঁর। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে রোশন পরিবারের তরফে কোনও তথ্য মেলেনি। অভিনেতার রক্তের ভারসাম্যের এই সমস্যা বেশ অনেকদিনেরই। ‘ব্যাং ব্যাং’ ছবির শ্যুটিং এর সময় মাথায় আঘাত পান হৃতিক। রক্ত জমাট বেধে যায় মস্তিষ্কে। পরিস্থিতি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে সে বার অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে।প্রসঙ্গত,‘ওয়ার’ ছবির সময়ও শারীরিক পরিবর্তনের জন্য প্রস্তুত ছিলেন না অভিনেতা। পরে সাক্ষাৎকারে বলেন, ‘‘মনে হচ্ছিল এই ছবির সময় মরেই যাব।’’
দ্য ব্যাং ব্যাং হিরোর আপ কামিং প্রজেক্ট ফাইটার। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় দীপিকা পাড়ুকোনের সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে তাকে।
