Entertainment

2 years ago

Sasha Chetri: টেলিকমের বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ তিনি! এখন বিজ্ঞাপন থেকে বহু দুরে

Sasha Chetri (File Picture)
Sasha Chetri (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টেলিকমের বিজ্ঞাপন মারফত তিনি মন জয় করেছিলেন দর্শকের। বিজ্ঞাপনে তার নজর কাড়া অভিনয় দেখে প্রচুর দর্শক গ্রাহক হয়ে উঠেছিল ওই টেলিকম কোম্পানির। ছাঁটা চুল, পরনে টিশার্ট আর জিন্স পরেই রাতারাতি বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন সাশা ছেত্রি। একসময় টেলিভিশন থেকে রাস্তার মোড়ে বড় মাপের হোর্ডিং— সব জায়গায় দেখা যেত সাশাকে। সাশাকে দিয়ে প্রচার করিয়ে লাভও হয় টেলিকম সংস্থার।

১৬ বছর বয়সে দেহরাদূন থেকে মুম্বই চলে আসেন সাশা। বিজ্ঞাপন নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। তারপর তিনি সুযোগ পান বিজ্ঞাপনে কাজ করার। তবে তার এই জনপ্রিয়তা যেমন ভালোবাসায় দিয়েছিল তাকে, ঠিক তেমনই জুটেছিল সমালোচনাও। বিজ্ঞাপনের এই পরিচিত মুখ এখন বিজ্ঞাপন থেকে বহু দুরে। ভবিষ্যতে গান নিয়েই কেরিয়ার তৈরির স্বপ্ন দেখেন সাশা। সমাজমাধ্যমে মাঝেমধ্যে গানের ভিডিয়োও পোস্ট করেন তিনি।


You might also like!