
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ফুকরে ৩ । চলতি বছরের ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু সেইদিনই নতুন ছবি জওয়ান-এর মুক্তি ঘোষণা করেছেন শাহরুখ খান । তাই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছিল ফুকরে ৩-র মুক্তি। সম্প্রতি জানা গিয়েছে ছবি মুক্তির দিন ঠিক করে ফেলেছেন দুই প্রযোজক ফারহান আখতার এবং রীতেশ সিদওয়ানি। সম্ভবত ১ ডিসেম্বর অথবা ৮ ডিসেম্বর মুক্তি পাবে ফুকরে ৩।
২০১৭ সালে মুক্তি পেয়েছিল ফুকরে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ফুকরে রিটার্নস । তারপর থেকেই জোর জল্পনা চলছে ফুকরে ৩ নিয়ে।২০২২ সালে শুরু হয় ফুকরে ৩-র শ্যুটিং। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন আলি ফাজল, রিচা চাড্ডা, পুলকিত সম্রাট এবং বরুণ শর্মা । ছবিতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকেও । ফুকরে ৩ পরিচালনার দায়িত্বে রয়েছেন মৃগদীপ সিং লাম্বা । চলতি বছরের ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেইদিনই নতুন ছবি জওয়ান-এর মুক্তি ঘোষণা করেছেন শাহরুখ খান । তাই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছিল ফুকরে ৩-র মুক্তি। সম্প্রতি জানা গিয়েছে ছবি মুক্তির দিন ঠিক করে ফেলেছেন দুই প্রযোজক ফারহান আখতার এবং রীতেশ সিদওয়ানি। সম্ভবত ১ ডিসেম্বর অথবা ৮ ডিসেম্বর মুক্তি পাবে ফুকরে ৩। সোমবারই নেটফ্লিক্স ঘোষণা করেছে শীঘ্রই মুক্তি পাচ্ছে দ্য আর্চিস । এই ছবিরও সহ প্রযোজনার দায়িত্বে রয়েছে ফারহান-রীতেশের সংস্থা। শোনা যাচ্ছে, এখনও নেটফ্লিক্স মুক্তির দিন ঘোষণা না করলেও ২৪ নভেম্বর ওটিটিতে আসছে দ্য আর্চিস। জনপ্রিয় আর্চি কমিক্সের গল্প নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক জোয়া আখতার । যে ছবিতে বলিউডে ডেবিউ করবেন সুহানা খান,খুশি কাপুর এবং অগস্ত্য নন্দা।তাই নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ব্যাক টু ব্যাক ১৫ দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে দ্য আর্চিস এবং ফুকরে ৩।যদিও নির্মাতা সংস্থার তরফে এখনও তেমন কোনও ঘোষণাই হয়নি।
২০১৩র জুন মাসেই মুক্তি পেয়েছিল দমফাটা কমেডি ফিল্ম ফুকরে। বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছিল ছবি।বছর চারেক বাদে ২০১৭ সালে মুক্তি পায় ফুকরে রিটার্নস।৮ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পেয়েছিল ছবি। ফুকরে-র মতো ফুকরে রিটার্নসও পছন্দ করেছিলেন দর্শক। শীতের মরসুমেই কমেডি ফিল্মের মজা নিতে পছন্দ করেন সিনেমাপ্রেমীরা তাই ফুকরে ৩ ও ডিসেম্বরে শীতের শুরুতেই মুক্তি পাবে বলে খবর প্রযোজনা সংস্থা সূত্রে।পাঁচ বছর অপেক্ষার পর বড়পর্দায় মুক্তি পাবে ফুকরে ৩।তাই ছবি নিয়ে যে সকলেরই দারুণ আগ্রহ রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
