
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কৃষাঙ্গ কিশোরকে গুলি করায় ফুঁসছে ফ্রান্স। রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন বহু মানুষ এবং হয়েছেন গ্রেফতার। সাধারণ জনতার সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন দুশোরও বেশি পুলিশ। এখনও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় চলছে অশান্তি। আর সেখানেই আটকে গিয়েছেন উর্বশী।
জানা যাচ্ছে, কাজের সুত্রেই সেদেশে পাড়ি দিতে হয়েছিল উর্বশীকে। তবে এই ঝুটঝামেলার মাঝে একটু হতভম্ব ও অবাক হয়ে গিয়েছে অভিনেত্রী। আর এদিকে ভারতে তাঁর চিন্তায় সারা হচ্ছেন তাঁর পরিবার। অভিনেত্রী নিজেই একথা জানিয়েছেন। কিন্তু নিজের থেকেও বেশি তাঁর টিমের জীবনসংশয় ভাবাচ্ছে অভিনেত্রীকে।
