Entertainment

3 years ago

Fashion:আসলে জুতো কিন্তু দেখলে মনেহবে ফনাতোলা কোনো বিষধর সাপ

viral news
viral news

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ফ্যাশন জগৎ নতুন নতুন ফ্যাশনের উদ্ভব করতে করতে এবার ক্লান্ত। তাই নতুন করে উদ্ভট সব ফ্যাশন নিয়ে আসছে ফ্যাশন জগতে। এবার জুতোতে সাপ। বেশ অবাক করা ডিজাইন। অদ্ভুত তো বটেই, একটু বেশিই ভুতূরেও। ফ্যাশনিস্তারা তর্ক করবেন যে কীভাবে উদ্ভট ফ্যাশন ডিজাইনারদের পছন্দ হতে পারে। যদিও এমনটাই না কি এখন ফ্যাশনের 'ইন' বিষয়। 


  হঠাৎ করে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দিব্যি দু'পায়ে  দুটো বিষধর সাপ নিয়ে তিনি হেঁটে চলেছেন। মনে হচ্ছে,কেউটের উঁচু ফণার মতো জুতো পরে হাঁটছেন। জুতোজোড়া অবশ্য নেটিজেনদের বিভ্রান্ত করেছে৷ ক্লিপটি টুইটারে শেয়ার করা হয়েছে। জুতো জোড়াকে অত্যন্ত ভাল ভাবে দেখা যাচ্ছে ভিডিওতে। এক নজরে, আপনি মনে করবেন যে জুতো থেকে বেরিয়ে আসছে সত্যিকারের সাপ । এমন অদ্ভুত চেহারার জুতো দেখে মানুষ হতবাক।  ভিডিওটি প্রথমবার দেখার পর তারা কেমন ভয় পেয়েছিলেন, এমন মন্তব্য করেছেন অনেকে।তবে কমবেশি সকলেই নিন্দামূলক সমালোচনা করেছেন।


You might also like!