
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউড কিং-এর এই সালটা ভালোই চলছে। একের পর এক হিট ছবি নিয়ে দর্শকের মন কেড়েছেন শাহরুখ। সম্প্রতি তাঁর আগামী ছবির শুটিং করতে তিনি গিয়েছিলেন শ্রীনগরে এবং সেখানেও ভক্তদের কাছ থেকে নায়ক পেলেন তাঁর অফুরান ভালোবাসা। আগামী ছবি 'ডাস্কিং' এর শুটিং শেষ করেই মুম্বই ফিরছিলেন অভিনেতা। সেখানেই ঘটল এক অপ্রীতিকর কাণ্ড! ভক্তের আবদার না মিটিয়ে উলটে ধাক্কা দিয়ে এগিয়ে গেলেন গাড়ির দিকে।
শাহরুখ এমনটা করতে পারলেন! এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই উঠছে প্রশ্ন। এর আগে খেলার মাঠেও মেজাজ হারিয়েছিলেন নায়ক। তাঁকে নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। বিমানবন্দরের এই ঘটনাও সেই ঘটনার এক নব প্রেক্ষাপট রচনা করল।
কী ঘটেছে? বিমাবন্দর থেকে সবার দিকে হাত নাড়তে নাড়তেই বার হচ্ছিলেন তিনি। যথারীতি পছন্দের নায়ককে সামনে দেখার পর দর্শকমনেও উত্তেজনার শেষ নেই। ফলে অনেকেই তাঁর হাত ধরতে এগিয়ে এলেন। এক জন আবার খুবই কাছে চলে এসেছিলেন শাহরুখের। নিজস্বী তোলার জন্য ফোন তাক করেছিলেন। ঠিক সেই মুহূর্তেই বাদশা তাঁরই এক অনুরাগীর দিকে হাত তুলে টাটা করার ভঙ্গিতে হাত নাড়তে যান। তাতেই ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে নিজস্বী তুলতে যাওয়া ব্যক্তির হাতে হাত লেগে যায়। প্রায় পড়ে যায় যায় অবস্থা হয়েছিল সেই ব্যক্তির। তবে ভিডিয়ো এমন ভাবে তোলা হয় যে দেখে মনে হতেই পারে, বাদশা বোধহয় ইচ্ছা করেই ধাক্কা দিয়েছেন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসামাত্র ভাইরাল হয়ে যায়।
