
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। রানী রাসমণিতে তাঁর অভিনয় নজর কেরেছিল সকলের। তারপর ডাকঘর ওয়েব সিরিজের দ্বারা ওটিটিতে কামব্যাক করেন তিনি। তবে কি এবার রাজনীতিতে দেখা যাবে তাঁকে?
আসলে এবার দিতিপ্রিয়াকে দেখা যেতে চলেছে আগামী ওয়েব সিরিজ 'রাজনীতিতে'। সেখানে নাকি দর্শকরা দেখতে পাবেন রাজনৈতিক ব্যাক্তিত্বদের অন্দরমহলের কাহিনী বলবে 'রাজনীতি'। 'রাজনীতি'-তে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। দিতিপ্রিয়ার চরিত্রে আকর্ষণীয় শেড রয়েছে। দর্শকরা এই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেনি তাঁকে। সিরিজের শ্যুটিং শেষ হয়ে গেলেও এই মুহূর্তে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। শীঘ্রই নামী ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ।
